রবিবার, ২ মে, ২০১০

~এদিক সেদিক~

হিসটোরিকাল ফটোগ্রাফ আর সেই সাথে জানা অজানা ইতিহাস জেনে নেয়া যাবে http://photography.nationalgeographic.com/ এই সাইট থেকে মজার ব্যাপার হচ্ছে, সাথে চমৎকার সব computer desktop wallpapers.
Sun Microsystems সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ আছে, চলে যান www.sun.com কোম্পানির তথ্য ভান্ডার পাবেন docs.sun.com আমরা অনেকেই জানিনা যে, Sun Microsystems এর Java বা Solaris Operating System ছাড়াও রয়েছে হার্ডওয়ারের বিশাল ব্যাবসা কিছু অসাধারন technology যেমন – cool thread, logical domain, virtualization, efficiency power & cooling যেটাকে সুন্দর করে বলে Eco friendly. সব কিছুই খুজে পাবেন এই ওয়েবটিতে
মোবাইলের জন্য ভাল বা একদম নতুন theme, ringtone, sms tune ইত্যাদি দরকার, তবে দেরি না করে ঘুরে আসুন zedge.com.
প্রতিদিনের সব খবর এক নজরে দেখবার অভিপ্রায়ে, www.bdnewseveryday.com
আজকাল অনেকেই অস্ট্রেলিয়া যেতে চাচ্ছে এবং এর জন্য মাইগ্রেশন এজেন্ট এর শরনাপন্ন হচ্ছে আপনার মাইগ্রেশন এজেন্টটি MARA registered কিনা তা দেখে নিন www.mara.com.au এই সাইট থেকে এখানে নাম অনুসারে pdf file আছে, ভাল করে খুজে নিন আপনার সাহায্যকারী প্রতিষ্ঠান রেজিস্টার্ড কিনা?
২০১১ এর ডিভি লটারি শুরু হয়েছে; লটারিতে অংশ নিতে ঘুরে আসতে হবে www.dvlottery.state.gov সাইট থেকেনিয়মাবলী পাবেন এখানেঃ http://www.travel.state.gov/pdf/DV-2011instructions.pdf     

ভাবনা


ভাবনা
ঈদের ছুটিটাকে নাতিদীর্ঘ থেকে দীর্ঘ করার জন্য অফিস থেকে দিন অতিরিক্ত ছুটি নিলাম ছুটিটা অবশ্য পুরোটাই উদ্দেশ্যহীন তা নয়; আসলে নিজেকে নিজের সময় দেওয়াটা হয়ে উঠছিল না নিজস্ব অনুভূতির সাথে নাড়াচাড়াহীন হয়ে ছিলাম অস্বস্তি কাজ করছিল মনের ভিতরআগে একটা সময় ছিল যখন সময় করে নিজস্ব খেরোখাতায় কলম চালাতাম মনের খেদ বা আক্ষেপ সবই যেন বের হয়ে আসতো কলমের কালির সাথে সাথে কাল কালির মাঝে কত রকমের যে লাল-নীল স্বপ্ন যে উঠে আসতো, তা আজো ভেবে অবাক লাগে
     আসলে পিছনের এক একটা সময় যেন এক একটা মায়া, আর ভাবনাগুলো যেন এক একটা শুকিয়ে যাওয়া প্রজাপতি কত শত গল্পের পিছনের গল্প ভেবে নিতাম মনে মনে, আর তুলে ফেলতাম কাগজেমনে পড়ে পুরাটা সময় জুরে একধরনের মায়া কাজ করতো, অনেকটা ভাললাগা না লাগার মায়া ছিল এক অদ্ভূত মায়াসময়ের একাকিত্ব ঘুচাতে এর চেয়ে ভাল আর কিছু ছিল না সময়টা কেটে যেত অদ্ভূত নিয়মে; সকাল থেকে সন্ধ্যের আলো কমে যাওয়া পর্যন্ত যেন অপেক্ষা করতাম কোন ভাল কিছু অনুভব করার জন্যকখনো পেতাম কখনো না
     মাঝে মাঝে এখনো বাধো বাধো আলো দেখে ভাল লাগে, হঠাৎ করেই যেন থমকে দাড়াতে ইচ্ছা করে প্রচন্ড ভাললাগা নিয়ে কিন্তু কেন জানি হয়ে উঠে না
লিখতে লিখতে একটা গান শুনছিঃ  http://www.youtube.com/watch?v=HqDy-Hu3Usw&feature=player_embedded